নদীতে গোসল করতে গিয়ে প্রবল ¯্রােতে ভেসে গিয়ে শ্রাবণ (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে বরগুনার  বিষখালী । আজ বৃহস্পিতবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চ টার্মিনালের পাশের ঘাটলায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রাবণ বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামের জোমাদ্দার বাড়ির মো. মাইনউদ্দিনের ছেলে। তারা ঢাকা শ্যামপুর থানায় বসবাস করে। তার বাবা বাসের চালক হিসেবে কাজ করেন। শ্রাবণ ঢাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় শ্রাবনের মা তাসলিমা তার ছেলেদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে শ্রাবণ আরো তিন শিশুর সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে যায়।

কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় গোসল করার সময় জোয়ারের পানির প্রবল চাপে শ্রাবণ ভেসে যায়। এ সময় শিশুরা চিৎকার দিলে লোকজন এসে খুঁজলেও শ্রাবণকে আর পাওয়া যায়নি।

এ বিষয়ে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু জানান, কাদের মিয়ার মেয়ে তাসলিম ও তার স্বামী মাইন উদ্দিন তিন ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার সকালে তারা নানার বাড়ি বেড়াতে আসে। এরপর শ্রাবণ নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের নিয়ে শিশুটির খোঁজ করছি। এখন নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বরগুনা জেলা প্রশাসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, শিশুটিকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরি রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাথরঘাটা স্টেশনের ফায়ারম্যান মো. কামাল হোসেন বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বরিশালের ডুবুরিদল উদ্ধারের জন্য কাকচিড়ার উদ্দেশে রওনা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031