কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশীকে আটক করেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ধর্মপুর সীমান্তের আন্তজার্তিক সীমানা পিলার ৯৪৩ এর ৩ এস সাব পিলারের নিকট থেকে কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা তাদেরকে আটক করেন। কাশিপুর বিওপির নায়েক মানিক মিয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত যাওয়ার অপরাধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা জীবন-জীবিকার তাগিদে র্দীঘদিন আগে দুই দেশের পাচারকারী দালাল চক্রের মাধ্যমে ভারতের হরিয়ানা প্রদেশে ইট ভাটায় কাজ করতে যান। কাজ শেষে সেখান থেকে ফেরত আসার পথে সীমান্ত পাড় হওয়ার সময় বিজিবির হাতে আটক হন। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মোজাহার আলী(৪৭) তার স্ত্রী সাহিদা বেগম(৪২), ছেলে শাহিন (১৭), সাজিদুল (১৪), ইব্রাহিম (৭), পূর্ব রাবাইতারী গ্রামের আমিনুল ইসলাম (৩৭), তার স্ত্রী খাদিজা বেগম (৩০), মেয়ে আর্জিনা (১২), আকলিমা (৯), ফাতেমা (৫), ঘুঘুরহাট দোলাটারী গ্রামের সুফিয়া বেগম (৩৪), তার ছেলে সুজন (৫), ভাই সবুজ (১৮), জেলার নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা গ্রামের আলীম (৩৪), তার স্ত্রী আছমা (৩১) ছেলে আলামিন (১০) আলীফ (৪) ও একই উপজেলার স্কুলেরহাট গ্রামের আম্বিয়া (৩২) তার মেয়ে খুশি (৬)।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930