যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় ।

শুক্রবার ভোররাতে স্টেশন রোড এলাকার মোটেল সৈকতের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সবুজ (৩২), পলাশ মণ্ডল (২৮) ও মো. নাসির হাওলাদারকে (৩০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা বলে জানান তিনি।

মিমতানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গতিবিধির গাড়ি তল্লাশি করার সময় শ্যামলী বাসটি (ঢাকামেট্রো-ব ১৪-৯৮৬৪) থামানোর নির্দেশ দেওয়া হয়।

বাসটি থামলে যাত্রী ও গাড়ি তল্লাশির সময় তিনজন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ওই তিনজনে আটক করা হয়।

এরপর তাদের পরা প্যান্টের পকেট ও চালকের আসনের পাশে সুকৌশলে লুকানো ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়।

আসামিরা জিজ্ঞাসাবাদে র‌্যাকে জানায়, তারা ইয়াবাগুলো একে অপরের সহযোগিতায় যাত্রীবাহী বাসের মাধ্যমে পরিবহন করে কক্সবাজার থেকে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031