দিয়েগো ম্যারাডোনাকে রাশিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে। হারের হতাশা থেকে জয়ের উচ্ছ্বাস- নানা ভঙ্গিমায় দেখা গেছে ‘৮৬-র বিশ্বজয়ী অধিনায়ককে। নক আউট পর্বে ফরাসিদের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দিয়েগোর আবেদন, ‘মেসিকে সবাই সাহায্য করো।’

ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ম্যারাডোনা বলেন, ‘ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি হলে যত প্রতিভাবান ফুটবলার একসঙ্গে হবে, বিশ্বকাপের আর কোনও ম্যাচেই বোধ হয় তা হবে না। এমন দুটি দল, যারা অনায়াসে ফাইনালেও মুখোমুখি হতে পারত। কিন্তু লিওনেল মেসির কিছু অসাধারণ মুভ বাদ দিলে সত্যি কথা বলতে গ্রুপ পর্বে আর্জেন্টিনা আহামরি কিছুই করে দেখাতে পারেনি, যাতে নক আউটে বিরাট প্রত্যাশা থাকবে।’

আর্জেন্টিনাকে নিয়ে বেশ বিরক্ত ম্যারাডোনা জানিয়েছেন, ‘ফ্রান্স হয়তো ছন্দহীন ফুটবল খেলে প্রিকোয়ার্টারে উঠেছে। কিন্তু আর্জেন্টিনা দলে এতো ঝামেলা। প্রথম একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, সব বাধা পেরিয়ে এসেছে তারা, ওপরের একজন চেয়েছেন বলেই হয়তো বা।’ সেই সঙ্গে শেষ ষোলোয় চেনা মেসিকেও দেখার আশা তাঁর, ‘মেসিকে যদি সবাই সাহায্য করতে এগিয়ে আসে। আর সত্যিই এই ম্যাচে যদি মেসি স্বমহিমায় খেলেন তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930