ছবি-কামাল-হোসেন দলমত নির্বিশেষে সংবিধান সমুন্নত রাখতে আইনজীবীদের প্রতি আহবান জানিয়ে  বিশিষ্ট আইনজীবি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা সংসদকে দেয়া হলে বিচার ও সংবিধানের অপূরণীয় ক্ষতি হবে।

হস্পতিবার রাতে চট্টগ্রাম আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ড. কামাল।

আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সিরাজউদ্দৌলা কুতুবী, মহানগর দায়রা জজ মো: নূরুল হুদা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিল সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, একজন বিচারক যদি রায় বা আদেশ দেয়ার আগে তাঁর চাকুরী নিয়ে ভাবতে হয় তাহলে সেখানে স্বাধীনতা থাকবেনা। বিচার বিভাগে হস্তক্ষেপের অর্থ সংবিধানে হস্তক্ষেপ উল্লেখ করে সংবিধান রক্ষায় আইনজীবীদের ভূমিকা রাখতে আহবান জানান ড. কামাল হোসেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31