এক নারীকে আটক করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক শিশুকে চুরি করে পালানোর সময় আনোয়ারা বেগম (৪০) নামে । সোমবার দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আটক আনোয়ারা বেগম সীতাকুন্ড উপজেলার হাজীপাড়া এলাকায় আবুল হাশেমের স্ত্রী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রোগী সেজে নাজিফা (২) নামের এক শিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আনোয়ারা। এ সময় তার মা ঘুমাচ্ছিলেন। তবে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় বাইরে থেকে হঠাৎ উপস্থিত হন তার বাবা শাহজাহান। তিনি ওই নারীকে ধরে দায়িত্বরত আনসার সদস্যদের হাতে তুলে দেন। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031