পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পিকআপটির মালিক ও চালক নিহত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার সোরাদিয়া থুমকি থানার উত্তর সোরাদিয়া এলাকার সাইজউদ্দিনের ছেলে ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার আব্দুর রহমানের ছেলে আবিদ হাসান।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সামসুল আলম জানান, সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় দ্রুতগামীতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির মালিক মিজানুর রহমান ও চালক আবিত হাসানের মৃত্যু হয়।

ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728