মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য আইন ২০১৮ ও জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে। নতুন আইন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোন পেশাজীবী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা সনদ দিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড অথবা উভয়দন্ড হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অভিভাবকরা যদি সম্পত্তি ভাগাভাগিতে কারচুপি ও চিকিৎসায় অবহেলা করলে শাস্তি ৫ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের জেম অথবা উভয়দন্ড। মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোন পেশাজীবী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা সনদ দিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড অথবা উভয়দন্ড। এ ধরনের অপরাধের বিচারে প্রতিটি জেলায় একটি করে মানসিক স্বাস্থ্য আদালত প্রতিষ্ঠা করবে সরকার।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
