ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পরে  গণভবনে  বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন,জনগণের সাড়া না পেয়ে সিটি নির্বাচনে দোষারোপের রাজনীতি করছে বিএনপি। এতিমের টাকা মেরে জেলে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এখানে আমাদের কোনো হাত নেই। এই মামলাও আমাদের সময় হয়নি। বৈঠকে আসন্ন নির্বাচন,দলের অবস্থান ও সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান দলটির নেতারা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031