আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনাকে সমর্থন করি না।  অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, রাজনীতিতে ভিন্ন মতের জন্য আওয়ামী লীগ কারও ওপর শারীরিক হামলা অতীতেও করেনি, আগামীতেও করবে না। কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত খুঁজে বের করার জন্য পুলিশের আইজিপি’র সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি। কাদের বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। কারও নির্দেশনায় এ হামলা হয়নি।

যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’ মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িতদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে রাজশাহীতে ককটেল হামলা করা নিয়ে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁসের বিষয়কে ‘বিএনপি অশুভ তৎপরতায় লিপ্ত’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031