হাইকোর্ট সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ছাত্র সৈয়দ মো. মাসুদ রানার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও দিশারী পরিবহনের মালিককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এইচ ইমাম হাসান।
নিহত সৈয়দ মাসুদ রানা ওই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। দারুসসালাম থানাধীন ১২ নম্বর রোডের ৬/২ নম্বর দক্ষিণ বিশিল এলাকার সৈয়দ মো. জাহাঙ্গীরের ছেলে তিনি। উল্লেখ্য, গত ২ জুলাই সকালে মিরপুর এক নম্বর ঈদগাহ ময়দানের সামনে দিশারী পরিবহনের একটি বাস রিকশা অরোহী বিইউবিটি-এর শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানাকে চাপা দেয়।

পরে তাকে জাতীয় অর্থপেডিক্স পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিকশা চালকও আহত হন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930