আগামী ১৮ই নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হচ্ছে । এবার শতভাগ সৃজনশীল পদ্ধতিতে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২৬ই নভেম্বর। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি। রুটিন এই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
