নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ১২০ কেজি গাঁজা, ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ সংগঠিত হয়। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন–আনোয়ার হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে করে মাদক নিয়ে আসার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি কারে তল্লাশি চালানোর জন্য থামানোর চেষ্টা করলে র‌্যাবকে লক্ষ্য করে প্রাইভেটকার থেকে গুলি ছোড়ে। র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, প্রাইভেটকারের ভেতরে রাখা ১২০ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। এদের মধ্যে জাকিরের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদক মামলা এবং ডালিমের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দুটি মামলা আছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031