প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে তিরস্কার করলেন। একই সঙ্গে মিডিয়ার সামনে সংযত হয়ে কথা বলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর নৌমন্ত্রী শাজাহান খানকে ডেকে নিয়ে তিনি এই নির্দেশ দেন। একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রিসভা বৈঠকের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌমন্ত্রীকে ডেকে পাঠান। এরপর নিজ দপ্তরে বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। এ সময় নৌমন্ত্রী চুপ ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে খুব বেশি কিছু বলেননি। এ সময় প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশনা দেন। এরপরই সচিবালয়ে ফিরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন নৌমন্ত্রী। এর আগে গত রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মংলা বন্দরের জন্য একটি মোবাইল হারবার ক্রেন ক্রয়ের বিষয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ভারতের মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে, তা নিয়ে কোনো হইচই নেই। অথচ বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই হইচই শুরু হয়ে যায়। মহারাষ্ট্রের ঘটনার সঙ্গে তুলনা করে বিমানবন্দর সড়কের দুর্ঘটনাকে স্বাভাবিক বলছেন কিনা- এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, আগে চুক্তিটা হোক, তারপর বলছি। চুক্তি শেষে তিনি এ বিষয়ে আর কোনো কথা না বলে বেরিয়ে যান। শাজাহান খানের এ বক্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় উঠে। বিব্রত হয় সরকার। গতকাল নৌমন্ত্রী শাজাহান খানকে সংযত হয়ে কথা বলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিব্রত হয় এমন যেকোনো মন্তব্য পরিহার করতে হবে। কথা বলার সময় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। আপনি এ ঘটনায় দুঃখ প্রকাশ না করে মহারাষ্ট্রের সড়ক দুর্ঘটনার রেফারেন্স দিয়েছেন। যা মোটেও ঠিক হয়নি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31