৪ জন নিহত হয়েছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের  কেলিয়ায়। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। তবে  তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুর আলফাডাঙ্গাগামী সূর্যমুখী পরিবহনের যাত্রীবাহী বাসের (পাবনা-ব-১১-০০১২) সঙ্গে ধামরাইয়ের ঢুলিভিটাগামী সেতু পরিবহনের একটি পোশাক শ্রমিক বহনকারী বাসের (ময়মনসিংহ-ব-০৫-০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

এতে ঘটনাস্থলেই পুরুষ তিনজন যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। এসময় আহত হয় আরও ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।  এ ব্যাপারে ধামরাই থানার এসআই জুলফিকার হায়দার জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930