আসামের নাগরিকপঞ্জী নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহযুদ্ধ ও রক্তপাতের সম্ভাবনার যে অভিযোগ করেছেন তার প্রতিবাদ জানিয়ে আসামের বিজেপি সাংসদ শুক্রবার সংসদে দাঁড়িয়ে মমতাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আসামে গৃহযুদ্ধের উসকানি দেবার জন্য মমতাকে গ্রেপ্তার করা উচিত। তিনি আরও অভিযোগ করেছেন, শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসামের শান্তি বিঘিœত করার চেষ্টা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অল আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদও। সংস্থার সহসভাপতি হেমেন চক্রবর্তী বলেছেন, উসকানিমূলক বক্তব্য রাখার জন্য মমতাকে গ্রেপ্তার করা হোক। তবে আসাম সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আসামের সোনওয়াল সরকারের দ্বিতীয় প্রধান হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
