লাইসেন্সবিহীন চালকদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা জয়পুরহাটে । সেই সঙ্গে বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মালিক-শ্রমিকদের এই অভিযানকে স্বাগত জানিয়ে সাধারন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন, সদস্য ইয়াছিন আলী, খাইরুল আলম, মোটর শ্রমিক নেতা পারভেজ, মীর শহীদ ফরহাদ সহ মালিক ও শ্রমিক নেতারা। জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন জানান,  লাইসেন্স না থাকলে কোনো চালককে গাড়ি চালাতে দেয়া হবে না।

যেসব চালকের লাইসেন্স রয়েছে কিন্তু সঙ্গে আনেননি তাদের বাস থেকে নামিয়ে দেয়া হচ্ছে এবং সেই সঙ্গে শ্রমিকদের অবগত করার জন্য মাইকিং করা হচ্ছে। মালিকদের এই অভিযানে সকল শ্রমিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930