বাসচাপায় জিয়ন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে রংপুরে । রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহানগরীর দর্শনা এলাকার শুটকি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্থানীয়রা। এ সময় জিয়নের মরদেহ নিতে আসা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন তারা।  নিহত জিয়ন বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো। সকালে প্রাইভেট পড়া শেষে মেসে ফেরার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস ওই এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় জিয়ন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জিয়নের মরদেহ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেলে সেটি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930