কোটা একেবারেই তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে কোটা সংস্কারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার কথা জানান শফিউল আলম।

সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। সচিব বলেন, আমরা কোটার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছি। মেধাকে প্রধান্য দিয়ে কোটা তুলে দেয়ার সুপারিশ করেছি। যেহেতু মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের একটা অবজারভেশন আছে বিষয়টি আমরা পরিষ্কার বুঝি নাই। তাই আমরা এ ব্যাপারে আদালতের মতামত চাওয়ার সুপারিশ করেছি।

কোটা না রাখার বিষয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, আমরা পর্যেবক্ষণ করে দেখেছি, এখন আর কেউ পিছিয়ে পড়া নেই। সবাই এগিয়ে গেছে। কাজেই আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনও কোটা রাখার জন্য সুপারিশ করিনি।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ, জেলা কোটায় ১০ শতাংশ, নারী কোটায় ১০ শতাংশ ও উপজাতি কোটায় পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31