হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আগামী ৩রা অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে। একই সঙ্গে এ মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার আপিলের শুনানি ২রা অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সোমবার পঞ্চদশ কার্যদিবসে শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল আগামী ৩১শে অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে গত ৩১শে জুলাই আদেশ দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ই ফেব্রুয়ারি এক রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর ও অন্য আসামিদের ১০ বছর করে কারাদ- দেয় বিচারিক আদালত।

রায়ের পর থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলায় কারাগারে থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031