সারাদেশে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় চার জন, সিরাজগঞ্জে ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং লক্ষ্মীপুরে একজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সড়ক পার হওয়ার সময় মারা গেছেন আরও এক ব্যক্তি। সকালে উপজেলার মাঝিরাবন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী আল হামরা পরিবহনের একটি বাস মাঝিরাবন্দর এলাকায় এলে সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়াগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
