প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে ফিলিপাইনে ধর্ষণ নিয়ে মস্করা করলেন । তিনি বলেছেন, যতদিন সুন্দরী নারী থাকবেন ততদিন ধর্ষণ হবেই। বৃহস্পতিবার তিনি পুলিশের সাম্প্রতিক একটি রিপোর্ট নিয়ে কথা বলছিলেন। দুতের্তের নিজের শহর ডাভাও। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি সেখানকার মেয়র ছিলেন। সম্প্রতি পুলিশ রিপোর্ট দিয়েছে যে, ডাভাওয়ে যৌন সহিংসতা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। এ বিষয়টি নিয়ে কৌতুক করেন দুতের্তে। তিনি বলেন, পুলিশ বলেছে ডাভাওয়ে অনেক ধর্ষণের ঘটনা ঘটছে। যতদিন সুন্দরী নারী থাকবেন ততদিন অধিক হারে ধর্ষণের ঘটনা ঘটবে। তার এমন বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে নারীদের অধিকার বিষয়ক বিভিন্ন গ্রুপ। তবে প্রেসিডেন্ট দুতের্তের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট কৌতুক করে একটি কথা বলেছেন। তা নিয়ে এত বেশি মনোযোগ দেয়ার কিছু আছে বলে মনে হয় না।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
