পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিজ কর্মস্থল রাজধানীর রূপনগর থানায় যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন ।

রবিবার বিকালে মিরপুরের রাইন খোলা এলাকার কমার্স কলেজের সামনে ঈগল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নিয়েছে। তিনি পরিবার নিয়ে মিরপুর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ শাহ আলম  বলেন, মোটরসাইকেল যোগে বিকালে কর্মস্থলে আসছিলেন উত্তম। কমার্স কলেজের সামনে ঈগল পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মিরপুর জোনের এডিসি রুহুল আমিন  বলেন, ‘অফিসের কাজে উত্তম মোটরসাইকেলে গাবতলীতে  গিয়েছিলেন। সেখান থেকে বিকাল চারটার দিকে অফিসে ফিরছিলেন। ফেরার পথে বেপরোয়া গতির একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতলে মর্গে রাখা হয়েছে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930