গঠিত তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহতের ঘটনায়। আজ সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান।

এসময় কমিটির অন্য দুই সদস্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বিআরটিএ এর সহকারী পরিচালক সাইদুর রহমান।

৮ পৃষ্টার এই তদন্ত রিপোর্টে লেগুনা চালকের বেপোয়ারা গতিতে দুর্ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে মোট ১২টি সুপারিশ তুলে ধরা হয়েছে।

গত ২৫শে আগস্ট বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে ১৫জন নিহত হন। এরপর নাটোর জেলা প্রশাসন ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের করা তদন্ত কমিটি এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930