রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সিরীয়ায় ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে অংশ নিতে তেহরান সফরে আসছেন । তাদের পাশাপাশি অঙ্গশ নেবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পুতিনের সিরিয়া সফরের তথ্য নিশ্চিত করেছে তার আবাসিক দফতর ক্রেমলিন।

গতকাল রাতে ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, সিরিয়ার চলমান পরিস্থিতি উন্নয়নের উপায় নিয়ে তিন প্রেসিডেন্ট আলোচনা করবেন। বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল উৎঘাটন ও রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের চূড়ান্ত সমাধান নিয়ে আলোচনা করা হবে। ক্রেমলিন আরও জানায়, সিরিয়ার শরণার্থীরা যাতে তাদের নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টিও বৈঠকে অগ্রাধিকার পাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার উদ্যোক্তা ছিল ইরান, রাশিয়া ও তুরস্ক। আস্তানা সম্মেলনের সাফল্য হচ্ছে ওই সম্মেলন থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় যার জেরে দেশটির সহিংসতা অনেকাংশে কমে আসে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930