বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়ে  এখানে ন্যায় বিচার হবে না। আপনাদের মন যা চায়, তাই করেন। যতদিন ইচ্ছা সাজা দেন। তিনি বলেন, আমার শরীর ভালো নেই। বারবার আসতে পারবো না। এখানে প্রসিকিউশনের ইচ্ছায় সব হয়। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মেডিকেল রিপোর্ট এখানে আছে। মেডিকেল রিপোর্ট দেখেন। তাতেই বুঝতে পারবেন। এর আগে বেলা ১২টা ১৩ মিনিটে হুইল চেয়ারে করে জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় হাজিরা দিতে খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের আদালতে আনা হয়। আদালত চলাকালীন পুরো সময়টাই তিনি হুইল চেয়ারে বসে ছিলেন। এ সময় খালেদা জিয়ার পক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের শুরুতেই দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্কের জন্য শুনানীর আবেদন জানান। এ সময় ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা আদালতকে বলেন, আসামীপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে শুনানী শুরু করা সমীচীন হবে না। পরে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান শুনানীর জন্য আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার হবে না বলে মন্তব্য করেন। তিনি তার অসুস্থ্যতার কথা উল্লেখ করে বলেন, আমি বারবার এখানে আসতে পারবো না।
পরে আদালত থেকে চলে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ৭দিন আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। গতকাল গেজেট প্রকাশের কথা জানানো হয়েছে। কিন্তু আমার আইনজীবীরা গেজেট পায়নি। এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না। তিনি তার বাম হাত দেখিয়ে বলেন, এ হাতটা ইয়ে হয়ে গেছে, ডান পা বাঁকাতে পারি না। আমি খুবই অসুস্থ্য। তিনি আবারো বলেন, আমি বারবার এখানে আসতে পারবো না। ওরা যা খুশি তাই করুক।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930