একটি হেলিকপ্টার নেপালের রাজধানী কাঠমান্ডুর দুর্গম পাহাড়ি এলাকায় সাত আরোহী নিয়ে যাচ্ছিল । পথিমধ্যে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।  এতে নিহত হয়েছেন ৬ জন। বাকি ১ আরোহী গুরুতর আহত হয়েছেন । খবরটি দিয়েছে হিন্দুস্থান টাইমস ।

তাদের তথ্য মতে, আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে হেলিকপ্টারটি। এই বিমানবন্দরে ৮টা ১৮ মিনিটে অবতরণ করার কথা ছিল অ্যালটিচিউড এয়ারলাইন্সের ৯এন-এএলএস এএস৩৫০ বিথ্রিই হেলিকপ্টারটির। সাত জনের মাঝে একজন পাইলট, পাঁচজন নেপালি ও একজন জাপানি ট্রেকার ছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930