টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে পরীক্ষামূলকভাবে কয়লা তোলা শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সাড়ে ৫০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।
খনির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, সন্ধ্যার মধ্যে এক হাজার টন উত্তোলন সম্ভব হবে।

এটি পরীক্ষামূলক। উত্তোলন পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সব ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
উল্লেখ্য, গত ১৫ জুন খনির ১২১০ নম্বর ফেজে কয়লার মজুদ শেষ হওয়ায় উত্তোলন বন্ধ হয়ে যায়। এদিকে উত্তোলিত কয়লার মজুদও শেষ হওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ২২ জুলাই থেকে বন্ধ রয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930