গণহত্যা দিবস পালিত হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার রঘুনাথপুর বাজারে। শনিবার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রঘুনাথপুর বাজার মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি সরদার আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় না আসতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যারা এ দেশকে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এলে কখনও দেশের উন্নয়নে কাজ করবে না।

‘আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। তাই এসব উন্নয়নের কথা গ্রামের মানুষের কাছে বলতে হবে।’

প্রধান অতিথি বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছেন। তাদের ভাতা বৃদ্ধি করেছেন। দেশের প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।’

‘একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। দেশ গঠনে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব সোহেন চৌধুরী সোহাগ, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, মুক্তিযুদ্ধা মো. আব্দুল মবিন, মো. জাবের মিয়া ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া সীমান্তবর্তী রঘুনাথপুর বাজারে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধা আ. মতিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে। একই সময় অর্ধশতাধিত নিরীহ বাঙালিকে নির্মমভাবে গুলি ও গলাকেটে হত্যা করে বাজারে আগুন লাগিয়ে লুটপাট চালায়। ১৯৯৬ সাল থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা ৮ সেপ্টেম্বর রঘুনাথপুর গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031