সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জর্জিয়ার বিচ্ছিন্ন আবখাজিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী গেন্নাদি জাগুলিয়া। শনিবার তিনি নিহত হন বলে জানিয়েছে স্থানীয় সরকার। খবর এএফপি’র।

আবখাজিয়ার কেবিনেটের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পশুও ও সুখুমি অঞ্চলের মধ্যকার এক সড়কে দুর্ঘটনায় গেন্নাদি জাগুলিয়া (৭০) প্রাণ হারান।

স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের রিপোর্টে বলা হয়েছে, তার গাড়ির চালক ও সিকিউরিটি গার্ড কেউ আহত হয়নি।

এক দশক আগে রাশিয়া ও জর্জিয়ার যুদ্ধ শেষে আবখাজিয়ার স্বাধীনতাকে যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে রাশিয়া তার অন্যতম। আবখাজিয়া ও সাউথ ওশেটিয়া জর্জিয়ার ২০ শতাংশ এলাকা নিয়ে দুটি বিচ্ছিন্ন প্রজাতন্ত্র।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930