শুল্ক গোয়েন্দা বিভাগ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার (সোয়া এক কেজি) উদ্ধার করেছে ।

রবিবার সকালে রিজেন্ট এয়ারওয়েজের বিমানটি অবতরণের পর যাত্রীরা বেরিয়ে যাবার সময় তাদের মালামাল স্ক্যানিংকালে দুইটি ফ্রাইপ্যানের হাতলে কৌশলে লুকিয়ে আনা স্বর্ণের বারগুলো ধরা পড়ে। এসময় মো. কামাল উদ্দিন ও মো. আসাদুজ্জামান নামে দুই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মো.মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই যাত্রীর ল্যাগেজ তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে দুটি ফ্রাইপ্যানের প্যাকেট খুলে হাতলের নিচে কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031