হংকং এশিয়া কাপে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে । পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৪৪ রান।

দুই দলই আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের ১৪তম আসর। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৩৭ রানে জয় পায় টাইগাররা। আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর শুরু হবে সুপার ফোর পর্ব। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আসিফ আলী, শাদব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান।

হংকং একাদশ: আনশুমান র‌্যাথ (অধিনায়ক), বাবর হায়াৎ, নিজাকত খান, তানবীর আফজাল, আইজাজ খান, ক্রিস্টোফার কার্টার, নাদিম আহমেদ, স্কট ম্যাককেচনি (উইকেটরক্ষক), ইহসান খান, ইহসান নওয়াজ, কিঞ্চিৎ শাহ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930