কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান স¤পর্কের অবনতি ঘটেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর । শনিবার টেলেসুর নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল।

তিনি আরও বলেন, ‘দুদেশের সম্পর্ক বর্তমানে অবনতির দিকে। আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। কারণ, আমরা কখনোই আলোচনার সম্ভাবনাকে নাকচ করব না। তবে অপর পক্ষকেও তেমন হতে হবে।’

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা যায়, ডিয়াজ ক্যানেল কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে ‘দেশের উন্নয়নের প্রধান বাধা’ হিসেবে অভিহিত করেন। চলতি বছরের গোড়ার দিকে ক্ষমতায় আসা ক্যানেলের এটাই প্রথম সাক্ষাতকার।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930