যুদ্ধ কোনো সমাধান নয় ভারতের সঙ্গে। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দুটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে উত্তেজনাকর সম্পর্ক উত্তরাধিকার সূত্রে পেয়েছে পাকিস্তানের বর্তমান সরকার। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা। তার জবাবে এসব কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে পাকিস্তানের নতুন সরকার। এর আগে বিবিসি উর্দুকে একটি সাক্ষাতকার দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস। তিনি ওই সাক্ষাতকারে বলেন, দক্ষিণ এশিয়ার শান্তির জন্য আঞ্চলিক সমৃদ্ধি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি এ লক্ষ্যে কাজ করতে আহ্বান জানান পাকিস্তানের প্রতি। ২৬ শে জুলাই ভারতের প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব প্রসঙ্গে মেহমুদ কুরেশি বলেন, ভারতের সঙ্গে একটি গঠনমুলক সংলাপ খোঁজাই পাকিস্তানের নতুন সরকারের নীতি। তিনি বলেন, আমরা যা করেছি তার অর্থ আছে। প্রতিবেশী এ দুটি দেশেরই রয়েছে অত্যন্ত গুরুত্বর্পূ ইস্যু। তার মধ্যে পারমাণবিক শক্তি অন্যতম। আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন? সমস্যা সমাধানে যুদ্ধ কোনো বিকল্প নয়। সামরিক সমাধান কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হতে পারে সংলাপে।
এ বিষয়টিই উল্লেখ করেন অ্যালিস ওয়েলস। তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিবেশীদের প্রতি শান্তি প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছেন তাকে স্বাগত জানান তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
