রুবেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা শামসুল দর্জি (৫৫) নিহত হয়েছেন নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলে।

শনিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রক্তক্ষরণে শামসুল দর্জি মারা যান। নিহত শামসুল গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেলের স্ত্রী রুপার সাথে পিতা শামসুলের ঝগড়া হলে তার জের ধরে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পুত্র রুবেল। আহত অবস্থায় শামসুলকে তার ছেলেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা চিকিৎসক বললে রুবেল পালিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শামসুল। ছেলে রুবেল ও তার স্ত্রী রুপা পলাতক রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। থানায় এখনো কেউ মামলা করেনি মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930