ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্ভাবনাকে খুব একটা আমল দিচ্ছে না । আগামী সপ্তাহে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখনই রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করে ফেলতে পারে ভারত।

শুধু তাই নয়, পাকিস্তানকে সরাসরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়া যেন বিক্রি করতে না পারে তা নিয়েও কথা হবে।

রাশিয়ার আরবিসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে ভারত ১০টি এস-৪০০ কিনবে। দাম পড়ছে ৬২০ কোটি ডলার। সম্প্রতি রাশিয়া থেকে কোনও সমরাস্ত্র কেনার ব্যাপারে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতের এই ক্ষেপণাস্ত্র চুক্তিতে সমস্যা তৈরি করতে পারে ট্রাম্প প্রশাসন। তবে তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারত।

রাশিয়ার সামরিক বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার সঙ্গে ওই চুক্তিতে ভারতের কোনও ক্ষতি হবে না। কারণ যুক্তরাষ্ট্র চায় না ভারত মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করে দিক।

ভারতের সামরিক সরঞ্জামের ৬০ শতাংশ আসে রাশিয়া থেকে। এর মধ্যে রয়েছে ফাইটার জেট, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র। ভারতীয় বিমান বাহিনীর সুখোই যুদ্ধবিমান, সেনাবাহিনীর টি সিরিজ ট্যাঙ্ক ও নৌসেনার যুদ্ধজাহাজ বিক্রান্ত রাশিয়ার তৈরি।

জি নিউজের এক প্রতিবেদন বলছে, রাশিয়ার কাছ থেকে ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার ব্যাপারে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কারণ ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানকে বিক্রি করতে পারে মস্কো। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলেই মনে করা হচ্ছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031