এক যুবক গাজীপুরের টঙ্গীতে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এরশাদনগর ৪নং ব্লকের একটি বাসা থেকে শিশির (২০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশির গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার মো. জাকারিয়ার ছেলে।

নিহত শিশিরের স্ত্রী হেলেনা বলেন, শিশির মিলগেট এলাকায় সিরামিক্সের কারখানায় কাজ করতেন। দুই দিন আগে শিশিরের মা বাসায় বেড়াতে আসেন। তখন আমাকে (স্ত্রী) নিয়ে শিশিরের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর মায়ের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার গভীর রাতে শিশির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

তবে এলাকাবাসী ধারণা করছে- এটি আত্মহত্যা নয়। কেউ তাকে রাতে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। শিশিরের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031