আদালত বিভিন্ন খাতে সাড়ে ১১ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থের দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট লি মিয়ং বাক’কে ১৫ বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির । আজ শুক্রবার রাজধানী সিওলের একটি আদালতে এ রায় হস্তান্তর করা হয়। এর আগেও দেশটিতে উচ্চপদস্থ রাজনৈতিক নেতা এবং ব্যবসায়িক নেতাদের দুর্নীতির অভিযোগে সাজা দেয়া হয়েছে।

সিওল জেলা আদালতে রায় ঘোষণাকালে জানানো হয়, ৭৬ বছর বয়সী লি মিয়ং তার ভাইয়ের কোম্পানি ডিএএস এর প্রকৃত মালিক। আর এই কোম্পানিটি দুর্নীতি তদন্তের শীর্ষে রয়েছে।

বিচারক চ্যাং কি সুন বলেন, প্রক্তন একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এ ধরনের কার্যকলাপ কঠোর নিন্দার যোগ্য। এটা সকল সরকারি অফিসের উপর থেকে জনগণের আস্থা পতনের চেষ্টা। এসব কিছু বিবেচনা করে অভিযুক্তের জন্য কঠোর শাস্তিই অনিবার্য।

২০০৮-২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট মাসে ঘুস নেয়া, টাকা আত্মসাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চ গ্রেপ্তার হন। কিন্তু এসকল অভিযোগ অস্বীকার করে তিনি জানান তাকে রাজনৈতিক প্রতিহিংসার বলি করা হয়েছে।

ইয়োনহাপ সংবাদ সংস্থার ভাষ্যমতে, আদালতের কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্র্রচার করার প্রতিবাদস্বরূপ তিনি শুক্রবারের শুনানিতে আদালতে হাজির হন নি। তবে এএফপি বলছে, তিনি শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার সকল প্রাক্তন নেতাদেরই অপরাধ তদন্তের অভিযোগ এনে সাজা দেয়া হচ্ছে। গত বছর পার্ক গুয়েন হেই’কে ২৫ বছরের কারাদ- দেয় দেশটির আদালত।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930