ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকচালককে আটক করে। নওগাঁ-পত্নীতলা সড়কে মোটরসাইকেলকে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বাবা ছেলেসহ তিন জনের মৃত্যু ঘটে।

পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ পরিমল কুমার সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে অরোহী ৩ জন মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় কাল্লাগাড়ি পুইয়া নামকস্থানে পিছন থেকে ট্রাকটি তাদের ধাক্কা দেয়। মোটরাসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিত পুর গ্রামের আব্দুস সালাম (৫০), তার ছেলে তৌফিক হোসেন (২৭) এবং ছেলের বন্ধু পত্নীতলা উপজেলা সদরের ঈদগাহপাড়ার ওয়াহেদ মাষ্টারের ছেলে মোহাম্মদ রনি (২৬)।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

তাছাড়া পুলিশ এ ঘটনায় গ্রেফতারকৃত ট্রাক চালক উপজেলার চকরাজা গ্রামের খবির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফাকে (৩৭) আটক করে আদালতে সোপর্দ করেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি পরিমল চক্রবর্তী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930