সরকারের মুখপাত্র তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা জাতীয় ঐক্যফ্রন্টকে জাতির সঙ্গে ঠাট্টা মশকরা বলেছেন । বলেছেন, রাজনীতিতে দুর্নীতিবাজ, জঙ্গি, সন্ত্রাসীদের ফিরিয়ে এনে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠাই এদের উদ্দেশ্য।

বহুল আলোচিত এই ঐক্য গঠনের পর দিন সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান ইনু।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি, কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে যুক্তফ্রন্ট মিলে ঐক্যের ঘোষণা এসেছে।

ইনু বলেন, ‘বিএনপি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধকে সাথে নিয়ে, স্বীকৃত দুর্ণীতিবাজদের সাথে নিয়ে গণতন্ত্র উদ্ধারের ঘোষণাটা হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্টের জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা করা।’

‘এটি সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্যের আড়ালে দুর্ণীতিবাজ, জঙ্গি, সন্ত্রাসীদের রাজনীতিতে ফিরিয়ে আনার একটি প্রকল্প, একটি অস্বাভাবিক সরকার আনার প্রস্তাব।’

‘এটা জোট নয়, এটা ঘোট। এই ঘোট পাকানোর মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।’

‘কিছু জিনিস উদ্দেশ্য প্রণোদিতভাবে উনারা বাদ দিয়েছেন এবং কিছু জিনিস উদ্দেশ্যমূলকভাবে যোগ করেছেন।’

জামায়াত সঙ্গে থাকলে বিএনপির সঙ্গে ঐক্য নয়- ড. কামালের এমন ঘোষণা থাকলেও তা ভুলে যাওয়ার সমালোচনা করেন ইনু। বলেন, ‘ড. কামালরা জামাতের সঙ্গে বিএনপির দৃঢ় ঐক্যের বিষয়ে তারা নীরব। রাজাকারদের সাথে বিএনপির সম্পর্কের বিষয়ে নীরব।’

নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিষয়ে ঐক্যফ্রন্টের দাবিকে অসাংবিধানিক বলেন তথ্যমন্ত্রী। বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করা এবং রাজনীতিতে প্রবেশ করানোর একটি প্রস্তাব এটি। এটা দুঃখজনক প্রস্তাব।’

রাজবন্দিদের মুক্তির বিষয়ে ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে ইনু বলেন, ‘বাংলাদেশে কোনো রাজবন্দি নাই। খালেদা তারেক স্বীকৃত ও চিহ্নিত অপরাধী। তাদের মুক্ত করতেই জোটের এই সাত দফা।’

‘সাত দফা প্রস্তাব নিয়ে যারা একত্রিত হয়েছেন তারা শেখ হাসিনার সরকারকে মাইনাস করার প্রস্তাব উত্থাপন করেছেন এবং রাজাকার, বিএনপি এবং জঙ্গিদের রাজনীতিতে প্লাস করার প্রস্তাব উত্থাপন করেছেন। এটা জাতি এবং রাজনীতির জন্য দুঃখজনক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031