বেওয়ারিশ কুকুরের দৌরাত্মে সাধারনের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে টাঙ্গাইলের বাসাইলে । গত ১৫ দিনে বেউয়ারিশ কুকুরের কামড়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১ জন আহতের খবর জানা গেছে। সোমবার সকালে পৌরএলাকার থানাপাড়া ও বাজার এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে। আহতরা বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে কোন চিকিৎসা না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন।

সাধারনত অক্টোবরের এই সময়টাতে কুকুরের প্রজননের সময় শুরু হয় এবং এসময় বেউয়ারিশ কুকুরগুলো সংঘবদ্ধভাবে পৌরএলাকার বাসষ্ট্যান্ড জিরোপয়েন্টে, বাজারমোড়, পুরাতন শহীদ মিনার মোড়, পৌরসভা রোডের পোষ্ট অফিস সংলগ্ন এলাকা, টিএনটি রোডের চারুবাগ মার্কেট সংলগ্ন, গার্লস স্কুল রোডের কাঠ পট্টি মোড় এলাকায় মহড়া দেয়। একেকটা দলে প্রায় ১২ থেকে ২০টি করে কুকুর সংঘবদ্ধভাবে রাস্তা দখল করে অবস্থান নেয়। ফলে এসব কুকুরের উপদ্রবে কোমলমতি স্কুল যাতায়াতকারী শিক্ষার্থীরা যেমন ভয় পাচ্ছে তেমনি অভিভাবকরাও ভয় পাচ্ছে সন্তানদের স্কুলে পাঠাতে।

বেওয়ারিশ কুকুরের দল ছাত্র-ছাত্রী, পথচারী কিংবা অটোভ্যান, সাইকেল ও মোটর সাইকেল আরোহীকে কামড়ানোর চেষ্টাও করে। এসব কুকুরের হামলায় সোমবার বেলা সাড়ে এগারটার দিকে থানা পাড়ায় ওই এলাকার সোহেল এবং বাসাইল বাজারে জাহাঙ্গীরনগর নামক এলাকার আব্দুল আজিজসহ আরো পাঁচ পথচারী আহত হয়েছেন। আহতরা বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে কুকুরে কামড়ানো রোগের ভ্যাকসিন না থাকায় তাদের অন্যত্র পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930