প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন। এজন্য তিনি দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে ফজিলাতুন নেসা বাপ্পি’র সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার করতে পেরেছি এটাই হচ্ছে বড় পওয়া। আসলে হত্যা করা এবং মানুষের ওপর অত্যাচার করা এটা তাদের একটা স্বভাব। তার পিতা জিয়াউর রহমান যেমন ১৫ই আগস্ট হত্যাকান্ডর সঙ্গে জড়িত ছিল, আবার তার মা এবং সে যে ২১শে আগস্ট হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল এতে কোন সন্দেহই নেই। তিনি বলেন, শাস্তি যখন পেয়েছে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আল্লাহর উপর আমার ভরসা আছে মানুষের উপর আমার বিশ্বাস আছে নিশ্চয়ই একটা দিন আসবে যে যারা এত বড় জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধক্ষেত্রে যে গ্রেনেড ব্যবহার করা হয় প্রকাশ্যে দিবালোকে সেই গ্রেনেড রাজপথে ব্যবহার করে যারা হত্যার চেষ্টা করেছিল তাদের বিচার যখন হয়েছে রায় যখন হয়েছে একদিন সাজা পেতেই হবে এবং সাজা ভোগ করতে হবে।

তাকে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ যদি চায় আগামী নির্বাচনে যদি আবার আমরা ফিরে আসতে পারি, অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারব, শাস্তি দিতে পারব এই বিশ্বাস আছে। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়াও চাই, নৌকা মার্কায় ভোটও চাই যেন আমরা ফিরে এসে এই অন্যায়, অবিচারের বিচার করতে পারি। সাজাটা আমরা কার্যকর করতে পারি তার জন্য দোয়া চাই। দেশবাসীর উদ্দেশ্যে বলেন, পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দিন। পাশাপাশি এই অন্যায়-অবিচার জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দূর করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা দেবার সুযোগ দিন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930