ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন । আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে চার বছর বাংলাদেশে অবস্থানকালে বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এ জন্য বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
জানা গেছে, সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
