এই প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনার ঘোষণা দিল ডেল। তাদের ইন্সপিরেশন সিরিজের নয়া ল্যাপটপে রয়েছে বিশেষ ‘ইনফ্রারেড ক্যামেরা’।

উইন্ডোজ ১০-এর ‘হ্যালো ফিচার’ প্রযুক্তির সাহায্যে ইউজারের মুখের ছবি দিয়েই ল্যাপটপে ‘লগ ইন’ করা যাবে।

শুধু ১৭ ইঞ্চির নয়, ১৫ ও ১৩ ইঞ্চির ডেল ইন্সপিরেশন মডেলও বাজারে আসতে চলেছে এ মাসেই। তিনটি মডেলেই থাকবে ইনটেল সিক্স জেনারেশন কোর প্রসেসর। দাম পড়বে ৭৪৯ ডলার।

অ্যালুমিনিয়াম ডিজাইন সমৃদ্ধ এই ল্যাপটপগুলি স্কাই-লেক আর্কিটেকচার বেসড। আপাতত চীন ও আমেরিকায় বিক্রি শুরু হচ্ছে আধুনিক ল্যাপটপগুলো।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728