পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে কক্সবাজারের টেকনাফে। শুক্রবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের নামই মোহাম্মদ সাদ্দাম, তারা দুজনই চিহ্নিত মাদক চোরাকারবারি। এর মধ্যে টেকনাফের হ্নীলার সুলতান আহম্মেদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩০) বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি এবং সাবরাংয়ের তোফায়েল আহম্মদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩৫) বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে তোফায়েলের ছেলে সাদ্দামকে গ্রেপ্তার করে। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ২০ হাজার ইয়াবা, তিনটি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031