চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর অব্যাহতি তুলে নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্যর । রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অব্যাহতি তুলে নেন। এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ।

তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। সর্বশেষ তিনি ২০১১ সালে বহিষ্কার হওয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১১ সালে তার বড় ছেলে ইরাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন, বিএনপি সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তার কাছে অর্থ চেয়েছিলেন। পরে ওই অভিযোগকে কেন্দ্র করে স্থায়ী কমিটিসহ দলের সদস্যপদ হারান তানভীর সিদ্দিকী। তিনি গাজীপুর থেকে সংসদ সদস্য ছিলেন।
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তানভীর সিদ্দিকীর। গাজীপুর-১ আসন থেকে তিনি প্রার্থী হতে  পারেন।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031