পুলিশের ওপর হামলা বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে ঘটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন। নির্বাচনের আগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন,
হামলাকারী সবাই বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, নির্বাচনের আগে পুলিশকে উসকানি দিতে আর অসৎ উদ্দেশে আমাদের গাড়িতে আগুন দেয়া হয়েছে। কারা আগুন দিয়েছেন, তাদের দেখা গেছে। এছাড়া মিডিয়ার ফুটেজে স্পষ্টই দেখা যায় তারা কিভাবে পুলিশের সদস্যদের লাঠিপেটা ও ইটপাটকেল মেরেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031