দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নির্বাচনী হলফনামায় প্রার্থীরা ভুল তথ্য দিলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলবেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, নির্বাচনের হলফনামায় ভুল তথ্য দিয়ে থাকলে অনুসন্ধান করা হবে। আমি বিশ্বাস করি যে, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দিবেন। যদি কেউ সঠিক না দেয়, তার জন্য কমিশনে ‘ডেফিনেটলি’ ব্যবস্থা থাকবে। এবং আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস হয় না। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আমাদের আইনের আওতায় আনার চেষ্টা করব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনককারীদের চরিত্র জনসম্মুখে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দুর্নীতি সমস্যাটা হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930