র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সিলেটে । বুধবার ভোর সাড়ে তিনটার দিকে মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শহীদুল দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, ‘বুধবার ভোর সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যাবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে শহীদ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত শহীদ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি কয়েকবার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031