বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে ৪.৬৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে । আজ সকাল ৮টায় ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বিমানের ‘রাঙাপ্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে এই স্বর্ণ জব্দ করে। ফ্লাইটটি আবুধাবী থেকে ঢাকায় আসে।

ঢাকা কাস্টম্স সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ৮ টায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রীজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় আবুধাবী থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ বিমানের বিএস বিজি ২২৮ ফ্লাইটটি বোর্ডিং ব্রীজ ৫ এ সংযুক্ত হয় এবং সকল যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমান তল্লাশির উদ্দেশ্যে বিমানে প্রবেশ করে।

তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ৪৫বি সিটের হেলান দেয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো ২ টি লম্বা বার সিটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। যা কাস্টমস হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় এবং ১ তোলা ওজনের ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা। এই আটকের ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী চোরাচালানে ব্যবহৃত যানবাহন তথা এয়ারক্রাফটি আটক করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728